২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মামুনুর রশীদকে নিয়ে রচিত বইয়ের প্রকাশনা উৎসব

চট্টগ্রামে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের কাজ ও জীবন নিয়ে রচিত ‘মামুনুর রশীদ: থিয়েটারের পথে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 09:30 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

শুক্রবার চট্টগ্রামের অন্যতম পুস্তক বিপনী ও প্রকাশনা সংস্থা বাতিঘরে এই অনুষ্ঠান হয়।

এর আগে রাজধানীতে ঢাকায় ফয়েজ জহির ও হাসান শাহরিয়ার রচিত বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়েছিল।

চট্টগ্রামের প্রকাশনা অনুষ্ঠানে সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন বলেন, “বাঙালির ইতিহাস শ্রেণি সংগ্রামের ইতিহাস। কিন্তু এনিয়ে কোনো ধরনের সৃষ্ঠি . . ., নাটকসহ অন্য কোনো মাধ্যমে আমরা খুব একটা পাইনি।

“সেক্ষেত্রে মামুনুর রশীদ সচেতনভাবে সাধারণ মানুষের সংগ্রামকে তার নাটকে উপজীব্য করে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের চেষ্টা করেছেন।”

মামুনুর রশীদ তার প্রতিক্রিয়া বলেন, এই বই প্রকাশের কারণে আমি মানুষের জন্য শিল্পের জন্য কাজ করাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি।

মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী ঢালী আল মামুন, নাট্যজন শিশির দত্ত, ফয়েজ জহির ও শহিদুল মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।