২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় প্রাচীর ধসে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাচীর ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

বুধবার মিয়াখান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকলিয়া থানার এসআই ফারুকুল ইসলাম।

নিহত জান্নাতুন নাহার (৩৬) এলাকার আবুল কাশেমের স্ত্রী।

এসআই ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়াখান নগর এলাকায় একটি ট্রাক পার্ক করার সময় পেছনে থাকা প্রাচীরকে ধাক্কা দেয়। এতে প্রচীরের একটি অংশ ধসে গায়ে পড়লে জান্নাতুন নাহার গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জান্নাতুনকে বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই ট্রাক বা তার চালককে আটক করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।