২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চারজন নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার উপজেলার পাহাড়তলী এলাকার বদুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. পিয়ারু (২৬), যাত্রী রতন বণিক (৫০), জসিম উদ্দিন (৩৫) ও মো. ইলিয়াছ (২৬)।

চালক পিয়ারু রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের পাঁচনগর গ্রামের প্রয়াত আবদুস সোবহানের ছেলে। নিহত অপর তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি কেফায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদুপাড়ায় চট্টগ্রাম শহরমুখী একটি ইটবাহী ট্রাকের সঙ্গে রাউজানগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

চালক পিয়ারু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তার আত্মীয় মো. কামাল।

এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালককে পাওয়া যায়নি বলে জানান ওসি কেফায়েত।