পরিত্যক্ত ব্যাগে এক লাখ ইয়াবা
চট্টগ্রামের গহিরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার ভোরে গহিরা ছিপাতলী ঘাট এলাকায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ডের লেফট্যানেন্ট ডিকসন চৌধুরী জানান।
ফাইল ছবি
“পরে তল্লাশি করে ভেতরে এক লাখ ইয়াবা পাওয়া যায়।”
কোনো মাদক বিক্রেতা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবার ওই ব্যাগ ফেলে পালিয়ে যায় বলে কোস্টগার্ড কর্মকর্তা ডিকসনের ধারণা।
