চট্টগ্রামে এক টন পলিথিন জব্দ
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াজউদ্দিন বাজারের সৈয়দ মার্কেটের শাহ আমানত গুদাম থেকে এসব পলিথিন জব্দ করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
