২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার আকবরশাহ থানার সিটি গেইট এলাকা থেকে একটি এলজি ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শুক্রবার দুপুরে সুমন চক্রবর্ত্তী (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।  

গ্রেপ্তার সুমন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোড় পুকুরিয়া গ্রামের অঞ্জন চক্রবর্ত্তীর ছেলে।

সিটি গেইট এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা আকবরশাহ থানার এসআই আফাজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী তৃষা পরিবহনের একটি বাস থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসে তল্লাশির সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি।