২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে এক নারী নিহত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুইজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2016, 08:31 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সোমবার উপজেলার বড়তাকিয়ায় এ দুর্ঘটনা ঘটে ঘটে বলে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ ফরিদ উদ্দিন জানিয়েছেন।

নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

আহতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কের্টিং বিভাগের শিক্ষার্থী শারমিন রুনা ও নোয়াখালীর সেনবাগের ভূঁইয়া বাড়ির ওবায়দুল হকের মেয়ে কুলসুম বেগম (২২)।

তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে কনফিডেন্স সিমেন্ট কোম্পানির ট্রাকের সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, আহত অবস্থায় তিন নারীকে হাসপাতালে আনার পর একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত কুলসুমের অবস্থা গুরুতর বলে জানান হামিদ।