২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেবক নই, আমি চাকর: মেয়র নাছির

নিজেকে নগরীর ‘চাকর’ হিসেবে পরিচয় দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের ডিসি হিলে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে গিয়ে এভাবে নিজের পরিচয় দেন মেয়র।

বন্দর নগরীতে বর্ষবরণের মূল অনুষ্ঠানস্থল ডিসি হিলে বক্তব্য দিতে গিয়ে নাছির বলেন, “এতদিন সবাই বলত আমি নগরীর সেবক। নতুন বছরের প্রথম দিন বলছি, আমি সেবক নই, নগরীর চাকর।”

গত বছরের ২৮ এপ্রিল সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্ব নিয়ে নিজেকে নগরীর ‘সেবক’ হিসেবে পরিচয় দিয়েছিলেন নাছির।

“দায়িত্বগ্রহণের পর থেকে আমি আধুনিক উন্নত ও জলাবদ্ধতামুক্ত স্মার্ট সিটি করার জন্য কাজ করে যাচ্ছি,” বলেন এই আওয়ামী লীগ নেতা।

অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজের ফিরিস্তিও তুলে ধরেন।