২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিউম্যান হলার উল্টে যাত্রী নিহত

চট্টগ্রামে নগরীতে হিউম্যান হলার উল্টে এক যাত্রী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 03:18 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

নিহত এম এ করিম (৫০) হালিশহর এলাকার এ-ব্লকের ইসমাইল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার নগরীর গরিবুল্লাহ শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।

তিনি বলেন, গরিবুল্লাহশাহ মাজার এলাকায় হিউম্যান হলারটি উল্টে গেলে করিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।