২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে যুবকের কারাদণ্ড

তরুণীকে শ্লীলতাহানি চেষ্টার অপরাধে চট্টগ্রামে এক যুবকে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বৃধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত এমরান হোসেন রানা (২৮) ডবলমুরিং থানার মোগলটুলি প্রফেসর গলির দিদার হোসেনের ছেলে।   

ম্যাজিস্ট্রেট তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্লীলতাহানির শিকার তরুণী রানাদের ভাড়া বাসায় থাকতেন।

ভাড়াটিয়া হওয়ার সুবাদে দণ্ডপ্রাপ্ত এমরান বিভিন্ন সময়ে ওই তরুণীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ ওই তরুণীর।

তরুণীর অভিযোগের বরাত দিয়ে ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, “সকালে রানা ওই তরুণীকে তার ঘরে টেনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় মেয়েটি বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদের ডেকে আনে।”

পরে ঘটনার সত্যতা পেয়ে স্থানীয় কাউন্সিলর ও ডবলমুরিং থানা পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রানাকে এক বছরের কারাদণ্ড দেয়।

তাহমিলুর আরও জানান, দণ্ডপ্রাপ্ত রানা মাদকসেবী ও মাদক মাদক মামলায় কারাভোগ করে একবছর আগে ছাড়া পেয়েছেন।