২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখে চট্টগ্রামে বইমেলা

বাংলা নববর্ষে বন্দর নগরীতে ১২ দিনব্যাপী বইমেলা আয়োজন করেছে চট্টগ্রামের গ্রন্থবিপণি বাতিঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 11:02 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার বাতিঘরে বইমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ভাস্কর অলক রায়।

২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বইমেলা চলবে।

এতে দেশীয় বইয়ের উপর ২৫ শতাংশ, বিদেশি বইয়ের উপর ১০ শতাংশ ও বিশেষ কিছু বইয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বাতিঘর।

বাংলা নববর্ষে বাতিঘরের এই আয়োজন তা নতুন পাঠক তৈরিতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অলক রায়।