২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকে কর বাড়ানোর দাবি ইপসার

আগামী বাজেটে তামাক পণ্যের ওপর কর বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 10:13 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপিও দেয় সংগঠনটি।

মানববন্ধন থেকে সিগারেটের মূল্যস্তর ভিত্তিক কর-প্রথা বাতিল করে প্যাকেট প্রতি খুচরা মূল্যের কমপক্ষে ৭০ শতাংশ, বিড়ির ট্যারিফ ভ্যালু তুলে দিয়ে প্যাকেট প্রতি খুচরা মূল্যের ৪০ শতাংশ নির্দিষ্ট ‘এক্সাইজ ট্যাক্স’ নির্ধারণের দাবি জানানো হয়। 

এছাড়াও তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ  এক শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ নির্ধারণের দাবিও জানিয়েছে ইপসা।

মানববন্ধনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন, বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনারস ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধূমপানমুক্ত কোয়ালিশনের সদস্য ইকবাল আল নূরী, ইপসার ধূমপানমুক্ত প্রকল্পের প্রকল্প কর্মকতা ওমর শাহেদ, ওয়াহিদ মুরাদ উপস্থিত ছিলেন।