২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কুলগাঁও এলাকার পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 01:25 AM

Updated : 12 Apr 2022, 01:50 AM

সোমবার রাত পৌনে ১২টার দিকে নগরীর বালুচরাসহ বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত শনিবার ভোর রাতে বায়েজিদ এলাকার পিআর চয়েস গার্মেন্টসে রাতের পালায় কাজ শেষ করে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই নারী।

গ্রেপ্তার তিনজন হলেন-ওসমান গণি (২২), নেজাম উদ্দিন মিন্টু (২৫) ও আলমগীর হোসেন (৩৫)।

এদের মধ্যে মিন্টু ও আলমগীর ধর্ষণে সরাসরি যুক্ত বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকর্মী ওসমান গণির সাথে বাসায় ফিরছিলেন ওই গার্মেন্টসকর্মী। কুলগাঁও এলাকায় গেলে চার যুবক তাকে আটকে রেখে ধর্ষণ করে।”

এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী নিজে বাদী হয়ে ওসমানসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

ওসি মহসিন বলেন, “ওই তরুণী অভিযোগ করেছে ওসমান তাকে ভুল পথ দিয়ে বাসায় নিয়ে যাওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন।”

অন্য দুই ধর্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।