২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোল্ড স্টোরেজ থেকে ঝাটকা জব্দ, ৩ জনের জেল

চট্টগ্রামের ফিশারী ঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঝাটকা মাছ জব্দ করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 06:59 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

সোমবার সকাল থেকে পরিচালিত এই অভিযানে আরও পাঁচজনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শাহেদুজ্জামান, নয়ন দাশ ও মোহাম্মদ হাবিব।

এদের মধ্যে হাবিবকে দেড় বছর, নয়নকে এক বছর এবং শাহেদুজ্জামানকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

আর মো. সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, মো. মামুন, রায়হান উদ্দিন ও মোহাম্মদ আলীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ফিশারীঘাটের নয়টি কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয়।

অভিযানে মোট নয়টি কোন্ড স্টোরেজ থেকে সাড়ে নয়টন ঝাটকা মাছ জব্দ করা হয়।

অভিযানে র‌্যাবের এসএসপি মিমতানুর রহমান, মো. আমিরুল্লাহ, মৎস জরিপ কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী  ও সহকারী মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে জব্দ করা ঝাটকাগুলো চট্টগ্রামের ৫০টি এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট তাহমিলুর।