২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউজের নতুন সভাপতি রিয়াজ, সম্পাদক মোহাম্মদ আলী

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:24 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গভীর রাতে দ্বি-বার্ষিক এ নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক।

মোয়াজ্জেম জানান, সিইউজের ৩৪৭ জন ভোটারের মধ্যে ৩২৫জন ভোট দেন।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ১৮১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের সভাপতি দৈনিক পূর্বকোণের এজাজ ইউসুফী পান ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আলী ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের ম. শামসুল ইসলাম পান ১১২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রতন কান্তি দেবাশীষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, অর্থ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলোকময় তলাপাত্র।

নির্বাহী সদস্য পদে মাঈনুদ্দিন দুলাল ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।