বাসের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর পর শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত বাসচালুসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নামে এক শিক্ষার্থী নিহত হন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা মঙ্গলবারের দুর্ঘটনায় দায়ী চালককে গ্রেপ্তার, চট্টগ্রাম নগরী থেকে চুয়েট ক্যাম্পাস পর্যন্ত বিআরটিসি বাস চালু, ছয় নম্বর রুটের মিনিবাস মদুনাঘাট থেকে বিশ্ববিদ্যালয় গেইট পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়াসহ আট দফা দাবি জানান।
