চট্টগ্রামে শুটকি পট্টিতে আগুন
চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ এলাকার শুটকি পট্টিতে অগ্নিকাণ্ডে তিনটি আড়তে থাকা সব শুটকি পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনীর সহকারী পরিচালক ইয়াহিয়া আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে আড়ত তিনটিতে থাকা শুটকি পুড়ে গেছে।
শুটকি পট্টির আড়ত তিনটির মালিক হলেন হাজী সোলায়মান, মো. শহীদ সওদাগর ও নাসির উদ্দিন।
আগুনে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে।
