চট্টগ্রামে পুড়েছে ৯ বস্তিঘর
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পশ্চিম মাদারবাড়ি ট্যাঙ্কির লেইন বস্তিতে আগুনে আটটি বসতঘর ও একটি দোকান পুড়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।
বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আটটি কাঁচা বসত ঘর ও একটি মুদি দোকান পুড়েছে।
অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এতে কেউ হতাহত হয়নি।
