২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

চট্টগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে  তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:58 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

শনিবার গভীর রাতে মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দিও দিয়েছেন তারা।

তারা হলেন- মো. ফারুক (২৮), মো. এমরান (২০) ও মো. জাবেদ (২২)। তারা সবাই শিকলবাহা এলাকার বাসিন্দা।  

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিরিঙ্গী বাজার এলাকার বাসিন্দা এক নারী স্বামীর সঙ্গে রাগ করে রাতে শাহ আমানত সেতু এলাকায় এসে দাঁড়িয়ে ছিলেন। তখন এই তিনজন তাকে ধরে সিডিএ আবাসিক এলাকার মাঠে নিয়ে ধর্ষণ করে।

এই ধর্ষণে আরও দুজন জড়িত ছিল জানিয়ে ওসি বলেন, তাদের ধরতে পুলিশ কাজ করছে ।