৬ ব্যক্তিকে স্বাধীনতা সম্মাননা দিচ্ছে সিসিসি
মুক্তিযুদ্ধ-চিকিৎসা-সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চট্টগ্রামের ছয় বিশিষ্ট জনকে ‘স্বাধীনতা স্মারক সম্মাননা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
রোববার সিসিসির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় মেয়র আ জ ম নাছির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, সম্মাননা প্রদানের এ ধারাটি অব্যাহত থাকবে।
