চট্টগ্রামে আগুনে পুড়লো সিলিন্ডারের দোকান
চট্টগ্রামে নগরীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে একটি গ্যাস সিলিন্ডারের দোকানসহ তিনটি প্রতিষ্ঠান পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স নামে সিলিন্ডারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দোকানের একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়।
“আগুন নেভাতে গিয়ে দোকানমালিক আলমগীর হোসেন (৪৫) আহত হন।”
ফায়ার সর্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা হুমায়ন কবির বলেন, লামার বাজার ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাশের একটি সারের গুদাম ও মিনারেল ওয়াটারের গুদামের কিছু অংশ পুড়েছে বলেও জানান তিনি।
