২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইসক্রিম কারখানা সিলগালা

মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম বানানোর দায়ে নগরীতে এক আইসক্রিম কারখানাকে সিলগালা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 06:47 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

শনিবার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বহদ্দার পুকুর সংলগ্ন সুমাইয়া আইসক্রিম বারকে এ জরিমানা করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন নেতৃত্ব দেন।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং, সাইট্রিক এসিড আর ঘনচিনি দিয়ে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করছিল সুমাইয়া আইসক্রিম বার।

এসব অপরাধে আইসক্রিম বারের মালিক ফাইজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয় বলে জানান তিনি।

এসময় চার হাজার আইসক্রিম ও ১০ হাজার টাকার আইসক্রিম তৈরির কাঁচামাল ধ্বংস করা হয় বলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।