২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরেকটি আইসক্রিম কারখানা বন্ধ

ঘনচিনি, স্যাকারিন ও ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করায় চট্টগ্রামে একটি আইসক্রিম কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 05:41 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

আইসক্রিমে আসবাবের রং!

সোমবার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ই পাড়া এলাকায় ডলফিন আইসবার নামের কারখানায় এ অভিযানে প্রায় এক হাজার আইসক্রিম ধ্বংস এবং আইসক্রিম তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, “ঘনচিনি, স্যাকারিন এবং খোলা বাজার থেকে কেনা ক্ষতিকর রং দিয়ে এসব আইসক্রিম বানানো হচ্ছিল।

“এছাড়া গভীর নলকূপের পানি বলে যে পানি ব্যবহার করা হচ্ছিল তার মানও ভালো নয়। একারণে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।”

কারখানাটিরও আইসক্রিম ও বরফ তৈরির সনদও নেই বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

রোববার একই আদালত চান্দগাঁওয়ের নূর নগর হাউজিং এলাকার দুটি আইসক্রিম কারখানা বন্ধ করে দেয়।

দুটি কারখানায় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ও আসবাবের রং ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছিলেন ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।