চট্টগ্রামে রাস্তার পাশে বসছে ‘স্ট্যান্ডিং রিসাইক্লিং বিন’
পথচারীদের আবর্জনা ফেলায় সুবিধা করে দিতে বন্দরনগরী চট্টগ্রামের ফুটপাতে বসছে দৃষ্টিনন্দন ‘স্ট্যান্ডিং রিসাইক্লিং বিন’।
শনিবার নগরীর জামালখান সড়কে এসব বিন বসানোর কাজ শুরু হয়েছে।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরো ওয়ার্ডে ২৫০টি বিন বসানো হবে।
এসব বিন বসানোর ফলে বর্জ্য ব্যবস্থাপনায় শৃংখলা আসবে বলে আশাবাদ নতুন এ কাউন্সিলরের।
রিসাইক্লিং বিন বসাতে মিলেনিয়াম এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।
