২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ার ভাটায় পাহাড় কাটা মাটি দিয়েই ইট

পাহাড় কেটে ইটভাটা তৈরির মাধ্যমে পরিবেশ বিপন্ন করার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 08:04 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ অভিযান পরিচালনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাঙ্গুনিয়ার সরফভাটায় সনদ না নিয়েই পাহাড় কেটে ইটভাটা তৈরি করা হয়েছে।

অভিযানে এর প্রমাণ পাওয়ায় ইটভাটা প্রস্তুত স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে কেবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা এবং ডাব্লিউওবি ব্রিক ফিল্ডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিল বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি পাহাড় কাটা মাটি দিয়েই ইট তৈরি করা হচ্ছে।”

অভিযানে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও ১২ আনসার ব্যাটেলিয়ন সহায়তা করে বলে জানান তিনি।