২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আগুন, পুড়ল ৪ বসতঘর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শাহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার গড়দুয়ারা এলাকার এক বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ওই বাড়িসহ চার ব্যক্তির চারটি সেমিপাকা ঘর পুড়ে গেছে।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি জানিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য শাহীদুর বলেন, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।