তিন হাজার ইয়াবাসহ যুবক আটক
চট্টগ্রামের পশ্চিম খুলশী এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে ওই এলাকার চার নম্বর গলিতে অভিযান চালানো হয় বলে খুলশী থানার এসআই বাবুল কুমার পাল জানিয়েছেন।
আটক ওয়াকিল হোসেন বগা (২৬) মো. জাবেদের ছেলে।
এসআই বাবুল জানান, রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এসময় বাসার সামনে দাঁড়ানো ওয়াকিলকে আটক এবং তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।”
ওয়াকিলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে বলে জানান এসআই বাবুল।
