২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহির্নোঙ্গরে ডুবে যাওয়া জাহাজের ৯ নাবিক উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ডুবে যাওয়া লাইটার জাহাজ ‘খান সন্স-১’ এর নয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 01:42 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

বন্দরের উপ সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১১ নাবিকের মধ্যে মাস্টারসহ দুইজন এখনও নিখোঁজ।

সোমবার রাতে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজের কাছে দুটি বড় জাহাজ (মাদার ভেসেল) ‘সেইন্ট ভ্যালিয়েন্ট’ ও ‘গ্রেট সিনারি’র মধ্যে সংঘর্ষ হলে পাশে থাকা লাইটার ‘খান সন্স-১’ ডুবে যায়।

ওই লাইটার জাহাজের মাধ্যমে ‘সেইন্ট ভ্যালিয়্যান্ট’ থেকে পণ্য খালাস করা হচ্ছিল। দুর্ঘটনার পরপরই তিন নাবিককে উদ্ধার করা হয় বলে নাজমুল আলম জানান।

তিনি বলেন, বন্দরের টাগ বোট ও কোস্টগার্ডের জাহাজ ঘটনাস্থলে রাতভর উদ্ধার অভিযান চালায়।

জাহাজডুবির এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন উপ সংরক্ষক।

পুরনো খবর:

বন্দরে দুই জাহাজের সংঘর্ষে লাইটারেজ ডুবি