২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বার্ষিক বেতন বৃদ্ধির হার কমানোর প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:42 PM

Updated : 11 Oct 2022, 07:53 PM

সোমবার ইপিজেডের তিন নম্বর সেক্টরের ‘ইয়ং ইন্টারন্যাশনাল’ নামে কোরীয় কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী সুপার কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় এসে ফটক বন্ধ দেখে উত্তেজিত হয়ে সড়কে এসে অবস্থান নেয়।

“তারা প্রধান সড়কে বিক্ষোভ শুরু করলে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোয়া ৯টার দিকে ফটক খুলে শ্রমিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।”

শিল্প পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, শ্রমিকরা কারখানায় প্রবেশের পর বেপজা কার্যালয়ে মালিক. শ্রমিক, পুলিশ ও বেপজা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করার প্রতিবাদে রোববারও কারখানার ভেতরে বিক্ষোভ করে শ্রমিকরা, পরে রাস্তায় নেমে ইপিজেডের প্রধান ফটক বন্ধ করে দেয়।

বিকালে বেতন বাড়ানোর বিষয়ে কারখানা কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসের পর শ্রমিকরা কারখানা ছাড়েন।