২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফকিরাচান এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

নিহত সেকান্দর মিয়া (২৫) উপজেলার নারায়ণহাট এলাকার নুরুল আলমের ছেলে।

ফটিকছড়ি থানার এসআই মাহবুবুর রহমান জানান, সকালে পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেকান্দরের মৃত্যু হয়।

আহত আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এসআই মাহবুব।