পটিয়ায় জামায়াতের ৯ জন গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় গ্রেপ্তার হয়েছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নয় কর্মী।
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার চূড়ান্ত রায়ের আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার হুলাইন গ্রামের মাঝের পাড়া এলাকার একটি মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল।”
গ্রেপ্তারকৃতরা হলেন- গিয়াস উদ্নি (২৯), সাঈদী আলম (২১), আবদুল আজিজ রিপন (২১), গাজী মো. আসিফ (১৯), মো. রাজীব (১৯), মাঈনুদ্দিন (২০), আরাফাত হোসেন (২০), সাজ্জাদ হোসেন (১৯) ও কিলম উল্লাহ (২০)।
আরও কিছু লোক সেখানে থাকলেও তারা পালিয়ে যায় বলে জানান ওসি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পটিয়া থানায় একটি মামলা হয়েছে।
