চট্টগ্রামে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ, তাদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে বোয়ালখালী উপজেলা এবং নগরীর বায়েজিদ থাসানর অনন্যা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান চানদগাঁও থানার ওসি শাজাহান কবীর।
গ্রেপ্তার পাঁচজন হলেন- ফজলুল করিম রিংকু (২৫), মো. আরমান ওরফে জিসান (২২), জোবায়ের হোসেন রায়হান (২৩), মোহাম্মদ মামুন (২২) ও তপন ধর।
প্রথম তিনজনের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী ও মামুনের বাড়ি বায়েজিদে।
ওসি শাজাহান বলেন, গত ২৭ ফেব্রুয়ারি একটি বাড়িতে ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে বোয়ালখালী, বায়েজিদ ও পাঁচলাইশ এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
“পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অনন্যা আবাসিক এলাকার মাটি খুঁড়ে একটি টু টু বোরের পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়।”
এছাড়া ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয় বলে তিনি জানান।
