২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফাস্টফুড তৈরির কারখানাকে জরিমানা

চট্টগ্রামে ফাস্টফুড তৈরির প্রতিষ্ঠান ‘সিজল’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 08:35 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদের হাজিপাড়া এলাকার সিজলের কারখানায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিজলের হাজিপাড়ার ওই কারখানায় পোড়া তেল দিয়ে সমুচা ভাজা ও পুরনো মিষ্টির রস দিয়ে মিষ্টান্ন তৈরি করা হচ্ছিল।

এসব কারণে সিজলকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।