২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরীতে ৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের ইপিজেড এলাকায় অবৈধভাবে নেওয়া ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান কেজিডিসিএলের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) হাসান সোহরাব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এন জে শরিফ ও মোহাম্মদ জাহিদ নামে দুজন অবৈধভাবে সংযোগ নিয়ে তাদের মালিকানাধীন ঘরে এসব সংযোগ দিয়েছিলেন।

“দুই ইঞ্চি ব্যাসের একটি অবৈধ সংযোগের মাধ্যমে ৪০টি বসতিতে সংযোগ দেওয়া হয়েছিল।”

তবে অভিযানের সময় শরিফ ও জাহিদকে পাওয়া যায়নি বলে জানান কেজিডিসিএল কর্মকর্তা সোহরাব।