চট্টগ্রামে বকেয়া টাকার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ওভারটাইমের বকেয়া টাকার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার বিকালে বন্দর থানার ঝনক প্লাজা এলাকার ‘এভারটেক্স প্রাইভেট লিমিটেড’ শ্রমিকরা এই বিক্ষোভ করে।
বন্দর থানার এসআই দুলাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানুয়ারি মাসের বেতনের সাথে ওভারটাইমের টাকা না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।
“বিকালে শ্রমিকরা রাস্তায় নেমে আসার চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়ে কারখানার ভেতর ঢুকিয়ে দেয়।”
এসআই দুলাল বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দেয়।
