২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোড়া পাম ওয়েলে বেকারি পণ্য তৈরিতে জরিমানা

চট্টগ্রামের বেকারি পণ্য তৈরির প্রতিষ্ঠান ‌‘মিঠাই’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

মঙ্গলবার নগরীর খুলশি থানার ঝাউতলা এলাকার মিঠাই’র কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোড়া পাম ওয়েল ও নষ্ট হয়ে যাওয়া পুরনো মিস্টির রস দিয়ে মিস্টি এবং বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল মিঠাই’র কারখানায়।

এসব কারণে মিঠাই’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে নগরীর ওয়ারল্যাস এলাকায় নোংরা পরিবেশে খাবার রান্না করার অপরাধে ভাই ভাই হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।