২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি আইন অনুষদের অ্যালামনাই কমিটি গঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত আইন অনুষদ ভবনের এ কে খান মিলনায়তনে গত শনিবার আয়োজিত অ্যালামনাই সম্মেলনে আইন বিভাগের কয়েক হাজার সাবেক শিক্ষার্থী তাদের তিন সদস্যের প্রতিনিধি নির্বাচন করেন।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জুয়েল; আর সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক প্রথম ব্যাচের ছাত্র এ বি এম আবু নোমান।

এছাড়া সুপ্রিমকোর্টের আইনজীবী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ইমরান আহমেদ ভূঁইয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের আগে আইন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও বর্তমানে আইন কমিশনের সদস্য অধ্যাপক মো. শাহ আলম ও আইন বিভাগের শিক্ষক মহীউদ্দিন খালেদ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পর্কে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এই কমিটি আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলে জানান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ ভূঁইয়া।

সম্মেলন শেষে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক।