২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম শহরে দুই শতাধিক ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 12:05 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

এরা হলেন- রবিউল আলম (২৮), আব্দুল মান্নান ওরফে এনাম (২৩), মো. সালাউদ্দিন (৩৪) ও মো. নুরুল আলম (৩০)। এরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

রোববার রাতে হালিশহরে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে বিক্রি করতে এসেছিলেন।

“খবর পেয়ে তাদের গ্রেপ্তারের পর শরীর তল্লাশি করে ২৩০টি ইয়াবা উদ্ধা পাওয়া যায়।”

চার জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি প্রণব।