দৈনিক পূর্বকোণের বর্ষপূর্তিতে অনুষ্ঠানমালা
অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩১তম বছরে পা দিয়েছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ দৈনিক পূর্বকোণ।
‘লিখে, পড়ে, মতামত ও বিজ্ঞাপন দিয়ে আপনার গড়ে তোলা পত্রিকা দৈনিক পূর্বকোণ এখন একত্রিশে’ স্লোগান নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হল টোয়েন্টিফোর কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এই অনুষ্ঠানমালা।
১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি প্রয়াত কে জি মুস্তফার সম্পাদনায় মো. ইউসুফ চৌধুরী প্রকাশ করেন দৈনিক পূর্বকোণ পত্রিকা, যা ক্রমেই হয় বন্দর নগরীর পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।
সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, প্রকাশনা সম্পাদক জসীমউদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও বার্তা সম্পাদক কলিম সরোয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফিচার সম্পাদক ইজাজ ইউসুফী।
বক্তব্যের শুরুতে সম্পাদক তসলিমউদ্দিন তার বাবার প্রকাশ করা দৈনিক পূর্বকোণের প্রকাশনার ইতিহাস তুলে ধরে ধরেন।
আলোচনা সভার পর শ্যামল চন্দ্র দাশের বেহালার সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশ ভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
