চট্টগ্রামে দুই রেস্তোরাঁর জরিমানা
চট্টগ্রামে দুটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর জামালখান ও এনায়েত বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোংরা পরিবেশে মাছ-মাংস সংরক্ষণ ও পণ্যের গায়ে লেখা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করায় জামালখান এলাকার ‘দাওয়াত’ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ফ্রিজে অস্বাস্থ্যকর উপায়ে পরোটা তৈরির খামি ও মাংস সংরক্ষণের দায়ে এনায়েত বাজার এলাকার ক্যাফে জুবিলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
