২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে সোনা লুটের ঘটনায় ডাকাতির মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে গহনার দোকান লুটের ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের নামে একটি ডাকাতির মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 05:58 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনার পর শামীম জুয়েলার্সের মালিক মো. শাহাবুদ্দিন বাদী হয়ে গভীর রাতে এই মামলা করেন।

“মামলায় ২৩০ ভরি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগ করে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।”

এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজারে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাতরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে এসেছিল। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তারা হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাজারের ব্যবসায়ী শাহজাহান ও স্কুলছাত্র অনিক আহত হয়।

পুরনো খবর:

সোনা লুটে পালানোর সময় বোমার বিস্ফোরণ, আহত ২