২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় বাস উল্টে নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে বাস উল্টে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার বিকালে উত্তর রাঙ্গুনিয়ার খির মোগল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অঞ্জন চৌধুরী (৫০) বাসটির হেলপার। তিনি রাউজান উপজেলার কাল্লো মরার টেক এলাকার রাজকুমারের সন্তান।

রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি উত্তর রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল।

“খির মোগল এলাকায় সড়কের নরম মাটিতে চাকা আটকে উল্টে গেলে ঘটনাস্থলে হেলপার অঞ্জন নিহত হন,” বলেন তিনি।