২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটির সেবক কলোনিতে আগুনে পুড়ল ২ বসতঘর

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটায় সিটি করপোরেশনের সেবক কলোনিতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 05:00 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে পাথরঘাটার মালিপাড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা দুটি স্টেশনের পাঁচটি গাড়ি নিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সেবক কলোনির একাধিক কক্ষবিশিষ্ট দুটি বসতঘর পুড়ে যায় বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা আলী আকবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রান্নার ‍চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।