২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2016, 12:36 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শনিবার সকাল সাতটার দিকে হাটহাজারীর কলাবাগান এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয় অটোরিকশাযাত্রী জিকু (১৫) ও তার বাবা হাশেম (৪৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, গুরুতর বাবা-ছেলেকে হাসপাতালে আনার পর চিকিৎসক জিকুকে মৃত ঘোষণা করেন।

জিকুর বাবা হাশেম হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রাঙ্গামাটির বেতবুনিয়া সেহেরি বাজার এলাকার বাসিন্দা।

অন্যদিকে পটিয়ায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে জাহেদুল ইসলাম জিদান (১১) নামের এক শিশু।  

পরিবারের বরাতে নায়েক পঙ্কজ বড়–য়া জানান, উপজেলার মুন্সেফ বাজারের কাছে দুর্ঘটনার শিকার হয় জিদান।

তাকেও হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।

ধলঘাটের দিদারুল ইসলামের ছেলে জিদান পটিয়া সদরের হলিচাইল্ড বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।