২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম বন্দরের নিজস্ব জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, গ্যারেজ ও খাবার হোটেল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

Image
বর্তমানে বাংলাদেশে আমদানি-রপ্তানির মূল পথ চট্টগ্রাম সমুদ্র বন্দর (ফাইল ছবি)

বর্তমানে বাংলাদেশে আমদানি-রপ্তানির মূল পথ চট্টগ্রাম সমুদ্র বন্দর (ফাইল ছবি)

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দরসংলগ্ন এলাকায় অভিযান চালান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইস্ট কলোনি এলাকায় দুটি গ্যারেজ চারটি দোকান, স্টোর অফিস এলাকায় একটি দোকান, বন্দর দক্ষিণ আবাসিক এলাকায় দুটি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।পাশাপাশি ১২ হাজার টাকা জরিমানাও করা হয়।

এছাড়া বন্দর সিপিআর গেইট সংলগ্ন গ্যাসফিল্ড এলাকায় আটটি দোকান ও তিনটি হোটেল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।