ইটিপি অকার্যকর থাকায় সানম্যান নিটকে জরিমানা
ইটিপি অকার্যকর অবস্থায় কারখানা চালানোয় সীতাকুণ্ডে সানম্যান গ্রুপের একটি প্রতিষ্ঠানকে সাড়ে ৪৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় কার্যালয়ে শুনানি শেষে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অবস্থিত সানম্যান নিট ফেব্রিক্স লিমিটেড নামে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে কারখানা পরিদর্শন করে ইটিপি অকার্যকর থাকার বিষয়টি ধরা পড়ে। পরে মঙ্গলবার শুনানি শেষে ৪৮ লাখ ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
সানম্যান গ্রুপের মালিক আবদুল মান্নান বিকল্প ধারার কেন্দ্রীয় মহাসচিব।
