২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৯ ভবন মালিককে আড়াই লাখ টাকার বেশি জরিমানা

নির্মাণ বিধিমালা ভঙ্গ করায় নগরীতে চট্টগ্রাম নগরীতে ১৯ ভবন মালিককে মোট দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার জামালখান এলাকায় অভিযান চলাকালে এক ভবন মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণও আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন ওয়ান নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধিমালা ভঙ্গ করে যেসব ভবনের পার্কিংয়ের জায়গাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং অনুমোদিত নকশার বাইরে ভবনের অংশবিশেষ নির্মাণ করেছে, সেগুলোকে এক সপ্তাহের মধ্যে ভেঙ্গে ফেলতে নির্দেশ দিয়েছি।”

বিধিমালা ভঙ্গ করে তৈরি ভবনগুলোর একটি তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ১৯ ভবন মালিককে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তার মধ্যে ১৫ জনকে চার হাজার টাকা করে ৬০ হাজার টাকা ও চার জনকে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যে ভবন মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তারা হলেন- প্রকৌশলী তুহিন আকতার, মো. ইয়াকুব আলী, প্যাসিফিক টাওয়ার ও এমিটি ডুয়েলিং লিমিটিডে।

এছাড়া জামালখান এলাকায় বিধি ভঙ্গ করে ভবন নির্মাণের অভিযোগে ডা. শাহিকুল জব্বারের কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে বলে জানান তিনি।