২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ছুটি খাঁ মসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:46 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার দুপুরের এ ঘটনায় নিহত মো. ফয়সাল (২০) জোরারগঞ্জের খিলমুরারী গ্রামের বাসিন্দা।

জোরারগঞ্জ থানার এসআই মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটি খাঁ মসজিদ এলাকায় বিপরীতমুখী একটি হিউম্যান হলারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ফয়সাল গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পিকআপ চালককে আটক করতে পারেনি।