২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তুলা কারখানায় আগুন

চট্টগ্রামের বায়েজিদে তুলা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 05:50 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার বেলা ১১টার দিকে আতুরার ডিপোর তুলা কোম্পানি লেইনে যন্ত্রাংশের ঘর্ষণ থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি নিয়ে দমকলকর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।

আগুনে কারখানার তিনটি সেমিপাকা কক্ষ ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।