২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইলডাঙ্গার রহমানিয়া বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

পোড়া তেল ও মেয়াদ উত্তীর্ণ ‘ফুড কালার’ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরীর এক বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার নগরীর গোসাইলডাঙ্গা এলাকার কেবি দোভাষ লেইনের রহমানিয়া বেকারিতে অভিযানে ৫০ লিটার পোড়া তেল এবং মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ধ্বংসও করা হয়।

আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অত্যন্ত নোংরা পরিবেশে পোড়া তেল ও ফুড কালার দিয়ে বেকারি পণ্য উৎপাদন করায় কেবি দোভাষ লেইনের রহমানিয়া বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

এসময় বেকারি থেকে ৫০ লিটার পোড়া তেল, ফুড কালার ও দীর্ঘ দিনের পুরনো চিনির রস জব্দ করে ধ্বংস করা হয় বলেও তিনি জানান।

পুরনো খবর:

জিলাপি বানাতে পুরনো রস ব্যবহার, লাখ টাকা জরিমানা